মি. কবির ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি: কবির ব্যাংকে চলতি হিসাব খুলেছেন। চলতি হিসাবে জমাকৃত অর্থ যখন প্রয়োজন উত্তোলন করা যায়। আবার, টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা-নিষেধ নেই। তবে এ হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হয় না। ব্যবসায়ীদের জন্য। এ হিসাব উপযোগী। উদ্দীপকের মি. কবির একজন ব্যবসায়ী। স্থানীয় শুকতারা ব্যাংকে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। ব্যবসায়ীরা লেনদেন সম্পন্ন করার উদ্দেশ্যে সাধারণত চলতি হিসাব খুলেন। এ হিসাবে প্রতিদিন যতবার ইচ্ছে টাকা জমা ও উত্তোলন করা যায়। আবার, তাৎক্ষণিক অর্থের প্রয়োজন মেটাতে ব্যবসায়ীরা এ হিসাব থেকে জমাতিরিক্ত উত্তোলন করতে পারেন। তাই বলা যায়, মি. কবির ব্যাংকে চলতি হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মি. কবির ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর