গ্রাহক হিসেবে শিখা রায়ের ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শিখা রায়ের ক্ষেত্রে ব্যাংক আমানত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক আমানতের মাধ্যমে গ্রাহকরা তাদের উদ্বৃত্ত অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন। এছাড়া ব্যাংক আমানত ঝুঁকিহীন বিনিয়োগের অন্যতম একটি মাধ্যম। এই আমানতে বিনিয়োগের বিপরীতে গ্রাহক নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। উদ্দীপকে মিস শিখা রায় তার উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা রাখেন। যাতে করে ভবিষ্যতে সুদসহ সঞ্চিত অর্থ দিয়ে তিনি ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে পারেন। ব্যাংক ব্যবস্থাপকের পরামর্শে নির্দিষ্ট মুনাফার সুবিধা ও নিরাপদে সংরক্ষণের জন্য একটি সঞ্চয়ী হিসাব খুলেন। ব্যাংক আমানত গ্রাহকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক আমানতের মাধ্যমে শিখা রায় তার অর্থের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে পারেন। উদ্বৃত্ত অর্থ ব্যাংকে আমানতের মাধ্যমে ঝুঁকিহীনভাবে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে। এছাড়া ব্যবসায় কর্মকাণ্ডে জড়িত গ্রাহকগণ ব্যাংক আমানতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের ঋণ নিতে পারেন। এতে ব্যবসায়িক কর্মকাণ্ড সক্রিয় রাখা সহজ হয়। এছাড়া একজন সাধারণ গ্রাহকও আমানতের মাধ্যমে সাধারণ ব্যাংকিং সেবা নিতে পারেন। তাই বলা যায়, শিখা রায়ের মতো গ্রাহকদের জন্য ব্যাংক আমানতের গুরুত্ব অনেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
গ্রাহক হিসেবে শিখা রায়ের ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর