ডিপোজিট পেনশন স্কীম হিসাব কী? ব্যাখ্যা করো।
উত্তর: যে হিসাবের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়, তাকে ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলে। এ হিসাবের মাধ্যমে আমানতকারী দীর্ঘমেয়াদে অর্থ জমা করে। মেয়াদ শেষে ব্যাংক আমানতকারীকে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত দেয়। প্রতিমাসে ১০০, ২০০, ৫০০ টাকা থেকে যেকোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক জমা একটি নির্দিষ্ট সময়ান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ডিপোজিট পেনশন স্কীম হিসাব কী? ব্যাখ্যা করো।
উত্তর