সুদ না পেলেও আগ্রাবাদ শাখার হিসাবটি জনাব দিনানের জন্য উত্তম- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: একজন ব্যবসায়ী হিসেবে, সুদ না পেলেও আগ্রাবাদ শাখার হিসাবটি জনাব দিনানের জন্য উত্তম। একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। কারণ এর মাধ্যমে সহজে টাকা জমা ও উত্তোলন করা যায়। ব্যবসায়িক লেনদেন দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। চলতি হিসাবে লেনদেনের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা না থাকায় ব্যবসার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব দিনান একজন ব্যবসায়ী। তিনি সান ব্যাংকে চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় চলতি হিসাব ও চকবাজার শাখায় সঞ্চয়ী হিসাব খুলেন। চকবাজার শাখায় স্বল্প সুদ পেলেও লেনদেনের সীমাবদ্ধতার কারণে সঞ্চয়ী হিসাব একজন ব্যবসায়ীর জন্য উত্তম নয়। যেহেতু জনাব দিনান একজন ব্যবসায়ী, তার দিনের যেকোনো সময় টাকা উত্তোলন ও জমা করার প্রয়োজন হবে। আর চলতি হিসাবে তিনি সীমাহীন টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। অন্যদিকে, ব্যবসায়িক প্রয়োজনে তিনি জমাতিরিক্ত ঋণ সুবিধা পাবেন। তাই বলা যায়, সুদ না পেলেও আগ্রাবাদ শাখার হিসাবটি অর্থাৎ চলতি হিসাবটি জনাব দিনানের জন্য উত্তম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সুদ না পেলেও আগ্রাবাদ শাখার হিসাবটি জনাব দিনানের জন্য উত্তম- যুক্তি…
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর