ইলিয়াসের দুইটি ব্যাংক হিসাবের সুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব ইলিয়াসের প্রথম ব্যাংক হিসাবটি হলো চলতি হিসাব এবং পরবর্তী হিসাবটি হলো রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকে। এ হিসাবে দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করা যায়। অপরদিকে আমদানি ও রপ্তানিকারীরা, বিদেশি কোম্পানির সাথে ব্যবসায়িক এবং উপদেশমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিরা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব - খুলে থাকে। উদ্দীপকে জনাব ইলিয়াস একজন ব্যবসায়ী। তিনি ব্যাংকে চলতি হিসাব খুলে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নতুন একটি হিসাব খুলেন। উক্ত হিসাব থেকে পৃথিবীর যেকোনো প্রান্তে টাকা স্থানান্তর করতে পারেন। বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তিনি ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খুলেছেন। চলতি হিসাব সাধারণত ব্যবসায়ের নিয়মিত লেনদেন সম্পাদনের জন্য খোলা হয়। এ হিসাব থেকে দেশের অভ্যন্তরে যেকোনো শাখায় অর্থ স্থানান্তর এবং চেক, পে-অর্ডার প্রভৃতি ইস্যু করে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি করা যায়। অপরদিকে পৃথিবীর যেকোনো প্রান্তে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সহায়ক হিসাব হলো রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও আন্তর্জাতিক আর্থিক কার্যক্রম সম্পাদনের জন্য এ হিসাবটি অধিক উপযোগী।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ইলিয়াসের দুইটি ব্যাংক হিসাবের সুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর