তালুকদার গার্মেন্টসের মালিক 'ক' ব্যাংকে যে হিসাবটি খুলেন তার ধরন ব্যাখ্যা করো।
উত্তর: তালুকদার গার্মেন্টসের মালিক 'ক' ব্যাংকে যে হিসাবটি খুলেন তা হলো চলতি হিসাব। যে হিসাবে প্রতিদিন ইচ্ছামতো টাকা জমা রাখা যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। এ হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়। সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে। উদ্দীপকে তালুকদার গার্মেন্টসের মালিক 'ক' ব্যাংকে একটি ব্যাংক হিসাব রয়েছে। এ হিসাবের মাধ্যমে তার জমা টাকার অতিরিক্ত উত্তোলনের সুযোগসহ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করেন। সাধারণত ব্যবসায়ে দৈনন্দিন লেনদেন পরিচালনার জন্য চলতি হিসাব খোলা হয়ে থাকে। গ্রাহক চলতি হিসাবে কোনো সুদ পায় না। এ হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে। তাই বলা যায়, তালুকদার গার্মেন্টসের মালিকের 'ক' ব্যাংকের হিসাবটি চলতি হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
তালুকদার গার্মেন্টসের মালিক 'ক' ব্যাংকে যে হিসাবটি খুলেন তার ধরন ব্…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর