গ্রাহক হিসেবে তালুকদার গার্মেন্টসের মালিকের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ মূল্যায়ন করো।
উত্তর: গ্রাহক হিসেবে তালুকদার গার্মেন্টসের মালিকের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান, তালিকাভুক্তির ধরন, বহুশাখা ইত্যাদি বিষয়গুলো বিবেচ্য। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমানতকারী হিসাব খোলার পূর্বে তার বাসস্থান বা কর্মস্থল থেকে ব্যাংকের অবস্থান বিবেচনা করে। এছাড়াও ব্যাংক তালিকাভুক্ত হলে গ্রাহক লেনদেন অধিক নিরাপদ মনে করেন। এর বাইরে উক্ত ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা, সুনাম, শাখা, সেবার মান ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে। উদ্দীপকে তালুকদার গার্মেন্টসের মালিক একটি চলতি হিসাব খুলেন। যার মাধ্যমে ব্যাংক থেকে জমাতিরিক্ত টাকা উত্তোলনের সুবিধাসহ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়ায় তার জন্য ব্যাংকিং লেনদেন নিরাপদ। ব্যবসায়ীরা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান ভালোভাবে বিশ্লেষণ করে। আবার ব্যাংক নির্বাচনে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রাধান্য দেয়। ব্যাংকে একাধিক শাখা থাকলে লেনদেন করাও সহজ হয়। তাই বলা যায়, গ্রাহক হিসেবে তালুকদার গার্মেন্টসের মালিককে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা যুক্তিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
গ্রাহক হিসেবে তালুকদার গার্মেন্টসের মালিকের ব্যাংক হিসাব খোলার ক্ষে…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর