উদ্দীপকের ব্যাংক কর্তৃক প্রদত্ত আধুনিক সেবাটি কোন ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট কার্ড সেবাটি ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত। উন্নততর প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ই-ব্যাংকিং সেবাসমূহ হলো অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি। এসব সেবার কারণে গ্রাহকরা অতিদ্রুত লেনদেন সম্পাদনে সক্ষম হচ্ছে। এই সেবার ক্ষেত্রে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। উদ্দীপকে জনাব সাকিব ব্যবসায় পরিচালনার জন্য ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলেন। ফলে তিনি সপ্তাহে দুই বারের বেশি টাকা উত্তোলন করতে পারেন না। এজন্য ব্যাংক তাকে ২৪ ঘণ্টা লেনদেনের জন্য আধুনিক সেবা প্রদান করছে, যা ডেবিট কার্ডকে ইঙ্গিত দেয়। আর ডেবিট কার্ড সেবা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত। ব্যাংক হিসাবের বিপরীতে ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করে। এ কার্ড দ্বারা গ্রাহক ২৪ ঘণ্টার যেকোনো সময় এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন। এছাড়া কেনাকাটা ও বিভিন্ন সেবার বিল পরিশোধ করা যায়। আর ডেবিট কার্ড ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট কার্ড সেবাটি ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংক কর্তৃক প্রদত্ত আধুনিক সেবাটি কোন ব্যাংকিং ব্যবস্থা…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর