জনাব সারোয়ার ও জনাব আসিফের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব সারোয়ারের ব্যবহৃত কার্ডটি ডেবিট কার্ড ও জনাব আসিফের ব্যবহৃত কার্ডটি ক্রেডিট কার্ড। ডেবিট ও ক্রেডিট কার্ড উভয়ই হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তবে ডেবিট কার্ড ব্যবহারে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা থাকতে হয়। কিন্তু ক্রেডিট কার্ডে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত লেনদেন করা যায়। উদ্দীপকে জনাব সারোয়ার ব্যাংকে হিসাব খুলে একটি প্লাস্টিক কার্ড সংগ্রহ করেন। অর্থাৎ তার ব্যবহৃত কার্ডটি ব্যাংক হিসাবের সাথে সংযুক্ত। সুতরাং তার ব্যবহৃত কার্ডটি ডেবিট কার্ড। অন্যদিকে, জনাব আসিফের কোনো ব্যাংক হিসাব নেই। তবে তিনি একটি কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারেন। অর্থাৎ তার ব্যবহৃত কার্ডটি ক্রেডিট কার্ড। কারণ ক্রেডিট কার্ড ব্যবহারে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়। তবে ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ডেবিট কার্ডে ঋণ সুবিধা নেই। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা থাকায় এ কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করা যায়। পরবর্তীতে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ ঋণের অর্থ পরিশোধ করতে হয়। তাই বলা যায়, জনাব সারোয়ার ও জনাব আসিফের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব সারোয়ার ও জনাব আসিফের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে কোন ধরনের পার্…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর