উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কোন কাজটি সম্পর্কে বলা হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির মধ্যে বিনিময় মাধ্যম সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। ব্যাংক ঋণদান ও আমানত গ্রহণের মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করে। আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। এভাবে ব্যাংক নগদ অর্থ ছাড়াই ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে। উদ্দীপকে দেখা যায়, 'বনফুল ব্যাংক লি.' তাদের গ্রাহকদের আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে। যা ব্যাংক তাদের গ্রাহককে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য ইস্যু করে। তাই বলা যায়, উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত বিনিময় মাধ্যম সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কোন কাজটি সম্পর্কে বলা হয়েছে? বর…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর