মিসেস তাহমিনা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মিসেস তাহমিনা ব্যাংকে যে হিসাবটি খুলেছেন তা হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। ডিপোজিট পেনশন স্কিম হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। এভাবে দীর্ঘমেয়াদে টাকা রাখা হয়। মেয়াদ শেষে সুদসহ আসল টাকা ফেরত দেওয়া হয়। উদ্দীপকে মিসেস তাহমিনা 'আদর্শ ব্যাংকে' ৫ বছর মেয়াদি একটি হিসাব খুলেছেন। তিনি প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে ১,০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে থাকেন। মিসেস তাহমিনার হিসাবটির বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাদান। তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত টাকা জমা করবেন এবং মেয়াদ শেষে সুদসহ এককালীন উত্তোলন করবেন। এই বৈশিষ্ট্যটি শুধু ডিপোজিট পেনশন স্কিম হিসাবের ক্ষেত্রেই সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস তাহমিনার হিসাবটি ডিপোজিট পেনশন স্কিম হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মিসেস তাহমিনা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর