মিসেস মাহমুদার ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে মিসেস তাহমিনা ব্যাংকের তালিকাভুক্ত ধরন, বহুশাখা, অবস্থান ইত্যাদি বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করছেন, যা যৌক্তিক। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমানতকারী হিসাব খোলার পূর্বে তার বাসস্থান বা কর্মস্থল থেকে ব্যাংকের অবস্থান বিবেচনা করে। এছাড়াও ব্যাংক তালিকাভুক্ত হলে গ্রাহক লেনদেন অধিক নিরাপদ মনে করে। এর বাইরে উক্ত ব্যাংকের কর্মকর্তাদের সুনাম, শাখা, সেবার মান ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে। উদ্দীপকে মিসেস তাহমিনার 'আদর্শ ব্যাংকে' একটি হিসাব থাকলেও আর একটি হিসাব খুলতে আগ্রহী। তিনি এমন একটি ব্যাংকে হিসাব খুলতে চান যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতিপ্রাপ্ত এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে লেনদেন করতে পারেন ও প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। অর্থাৎ, তিনি ব্যাংক হিসাব খোলার পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের তালিকাভুক্তি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কেননা অতালিকাভুক্ত ব্যাংক থেকে তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন করা উত্তম। আবার ব্যাংকের একাধিক শাখা থাকলে লেনদেন করাও সহজ হয়। এক্ষেত্রে মিসেস তাহমিনা বহুশাখাসম্পন্ন ব্যাংককে প্রাধান্য দেয়। তাই বলা যায়, মিসেস তাহমিনার ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করা যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
মিসেস মাহমুদার ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর