জনাব রাফির হিসাবটি কোন ধরনের হিসাব? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাফির হিসাবটি চলতি হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজনমতো যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। সাধারণত এ ধরনের হিসাবে জমাকৃত অর্থের ওপর কোনো সুদ প্রদান করা হয় না। উদ্দীপকে জনাব রাফি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। ব্যবসায়িক সুবিধার্থে জনাব রাফি ব্যাংকে এমন একটি হিসাব খুলেন যাতে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায়। আবার তিনি প্রয়োজনে এ হিসাবের মাধ্যমে ঋণও নিতে পারেন। এই ধরনের বৈশিষ্ট্যসমূহ চলতি হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা ব্যবসায়ীরা সাধারণত চলতি হিসাব খুলে থাকেন, যেখানে যতবার খুশি লেনদেন করা যায় এবং প্রয়োজনে জমাতিরিক্ত ঋণ সুবিধাও পাওয়া যায়। তাই বলা যায়, জনাব রাফির হিসাবটি চলতি হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব রাফির হিসাবটি কোন ধরনের হিসাব? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর