জনাব রাফি কোন ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে নিরাপদে পরিচালনা করছেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাফি ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম নিরাপদে পরিচালনা করছেন। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। এর মাধ্যমে গ্রাহক যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় তার হিসাবের বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদানসহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে স্বল্প সময়ে নিরাপদে করতে পারে। উদ্দীপকে জনাব রাফি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। ব্যবসায়িক সুবিধার্থে তিনি ব্যাংকে একটি চলতি হিসাব খুলেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তিনি উক্ত ব্যাংকের সেবা গ্রহণ করতে পারেন। এ ধরনের ব্যাংকিং সেবা শুধু ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমেই পাওয়া সম্ভব। যেকোনো স্থান থেকে হিসাব পরিচালনা লেনদেন সম্পাদন ও ব্যাংকিং সুবিধা গ্রহণ ইন্টারনেট ব্যাংকিং-এর মূল বৈশিষ্ট্য। ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে জনাব রাফি খুব সহজে ও দ্রুত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ফলে সময় সাশ্রয় হবে এবং ব্যবসায়ের গতি বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাংকে সরাসরি না গিয়ে লেনদেন করার কারণে তার ব্যবসায়ের আর্থিক কার্যক্রমের নিরাপত্তা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, জনাব রাফি ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে নিরাপদে পরিচালিত করছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব রাফি কোন ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে নিরাপদে …
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর