'X [গণিত] ব্যাংকের সেবার মাধ্যমে আব্দুলের অনেক কাজ সহজ হচ্ছে।”– উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ব্যাংক প্রদত্ত ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে জনাব আব্দুলের অনেক কাজ সহজ হচ্ছে। উন্নততর প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহ হলো অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি। এ ধরনের সেবার ক্ষেত্রে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। উদ্দীপকে জনাব আব্দুল ব্যবসায়ের প্রয়োজনে 'X [গণিত] ব্যাংক হতে ৫ লক্ষ টাকা ঋণ নেন। ব্যাংকটি ঋণের অর্থ নগদে পরিশোধ না করে, ঋণ আমানতি হিসাবে জমা করে। জনাব আব্দুল উক্ত টাকা ব্যাংকে না গিয়েও একটি নির্দিষ্ট মেশিন থেকে উত্তোলন করতে পারেন। অর্থাৎ তিনি এটিএম সেবা গ্রহণ করেন, যা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সাথে সাথে টাকা স্থানান্তর করতে পারেন। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ২৪ ঘণ্টার যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। এছাড়া ব্যাংকে সরাসরি না গিয়ে লেনদেন করা সম্ভব হওয়ায় সময় ও শ্রম সাশ্রয় হয়। ই-ব্যাংকিং সেবা দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করে তুলে। সুতরাং বলা যায়, 'X [গণিত] ব্যাংকের প্রদত্ত ইলেকট্রনিক ব্যাংকিং সেবা ব্যবসায়ী জনাব আব্দুলের ব্যবসায়িক অনেক কাজ দ্রুত ও সহজ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
'X ব্যাংকের সেবার মাধ্যমে আব্দুলের অনেক কাজ সহজ হচ্ছে।”– উদ্দীপকের…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর