“করিমের ব্যবসায়িক সাফল্যে 'M [গণিত] ব্যাংক কার্যকরী ভূমিকা পালন করে।"- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব করিমের ব্যবসায়িক সাফল্য লাভে 'M [গণিত] ব্যাংক কর্তৃক প্রদত্ত আমদানি-রপ্তানিবিষয়ক সেবা কার্যকরী ভূমিকা রাখে। বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রত্যয়পত্র ইস্যু ও পরামর্শ প্রদানের মাধ্যমে সহায়তা করে। ব্যবসায়ীরা বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় সহজে অন্যদেশের সাথে লেনদেন নিষ্পত্তি করতে পারে। উদ্দীপকে জনাব করিম 'M [গণিত] ব্যাংকের একজন গ্রাহক। 'M [গণিত] ব্যাংকের কার্যকরী পদক্ষেপের কারণেই তিনি বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারছেন। ব্যাংকটি জনাব করিমকে আমদানি-রপ্তানিবিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে। অর্থাৎ 'M [গণিত] ব্যাংকটি জনাব করিমকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সেবা প্রদান করে। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে দূরত্ব, মুদ্রার ভিন্নতাসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতা নিরসনে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে 'M [গণিত] ব্যাংক জনাব করিমকে আমদানি-রপ্তানিসংক্রান্ত বিভিন্ন তথ্য, বৈদেশিক লেনদেনের নিয়ম-কানুন ইত্যাদি বিষয়ে সহায়তা করছে। ফলে তিনি সহজে বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারছেন। তাই বলা যায়, জনাব করিমের ব্যবসায়িক সাফল্যে 'M [গণিত] ব্যাংক কার্যকরী ভূমিকা পালন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
“করিমের ব্যবসায়িক সাফল্যে 'M ব্যাংক কার্যকরী ভূমিকা পালন করে।"- উক…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর