“অর্থনৈতিক স্থিতিশীলতায় বাণিজ্যিক ব্যাংক পরোক্ষ ভূমিকা পালন করে”- ব্যাখ্যা করো।
উত্তর: ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। দামস্তর বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ সরবরাহ কমায়। আবার বাজারে অর্থের ঘাটতি দেখা দিলে মুদ্রা সরবরাহ বাড়ায়। একাজে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতি, ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতি প্রয়োগে সাহায্য করে। এভাবে অর্থনৈতিক স্থিতিশীলতায় বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে সাহায্য করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
“অর্থনৈতিক স্থিতিশীলতায় বাণিজ্যিক ব্যাংক পরোক্ষ ভূমিকা পালন করে”- ব্যাখ্যা করো।
উত্তর