শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগের প্রভাব বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগটি হলো খরা। নিচে খরার প্রভাব বর্ণনা করা হলো- দীর্ঘসময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষরূপ ধারণ করে খরায় পরিণত হয়। খরার প্রভাব: ১. আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায় ২. খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় ৩. উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয় ৪. প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে ৫. পরিবেশ রুক্ষ হয়ে ওঠে ৬. অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায় বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে। বনজ সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগের প্রভাব বর্ণনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পলাশ দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি এলাকায় বসবাস করেন। এখানে বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রকৃতি বৃক্ষরূপ ধারণ করে এবং অগ্নিকান্ডের তাণ্ডব বেড়ে যায়। দৃশ্যকল্প-২ : প্রতি বছর একটি নির্দিষ্ট ঋতুতে শিমুলদের এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি তলিয়ে যায়। এতে তাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দৃশ্যকল্প-৩ : মুকুল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বসবাস করেন। যেখানে চৈত্র-বৈশাখ মাসে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

Mymensingh · 2025

উত্তর

দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগপূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলা হয়।

উত্তর

'সুনামি' জাপানি শব্দ যার অর্থ বন্দরের ঢেউ। সুনামি হলো সমুদ্রে সৃষ্ট এক ধরনের বিশাল ও শক্তিশালী ঢেউ। সমুদ্রের তলদেশে ঘটে যাওয়া ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস প্রভৃতি কারণে পানির ব্যাপক স্থানচ্যুতির ফলে সুনামির সৃষ্টি হয়। সুনামির ঢেউগুলো সমুদ্রের গভীরে অতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপকূলে পৌঁছালে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ধ্বংসাত্মক রূপ নেয়, যা জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগটি হলো খরা। নিচে খরার প্রভাব বর্ণনা করা হলো- দীর্ঘসময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষরূপ ধারণ করে খরায় পরিণত হয়। খরার প্রভাব: ১. আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায় ২. খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় ৩. উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয় ৪. প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে ৫. পরিবেশ রুক্ষ হয়ে ওঠে ৬. অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায় বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে। বনজ সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

উত্তর

দৃশ্যকল্প-২ ও ৩ এ দুর্যোগদ্বয় হলো যথাক্রমে বন্যা ও ঘূর্ণিঝড়। বন্যা ও ঘূর্ণিঝড়ের মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর নিচে বিশ্লেষণমূলক মতামত দেওয়া হলো- ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই বন্যা বাংলাদেশের একটি চির পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, পশুপাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস হয়। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৪, ১৯৮৮ ও ২০০৪ সালের বন্যা ছিল ভয়াবহ। ২০০০ সালের বন্যায় ১৬টি জেলায় ১.৮৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়। ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। গত তিন দশকে বাংলাদেশের, পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। ঘূর্ণিঝড় শুধু মানবজীবন কেড়ে নিয়ে ক্ষান্ত হয় না, এই প্রাকৃতিক দুর্যোগ উদ্ভিদ, গবাদিপশু, বন্যপ্রাণী, ভূমিরূপ এবং সর্বোপরি পরিবেশের ওপর একটি সুদূরপ্রসারী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশে এ যাবত কালের সংঘটিত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ছিলু সবচেয়ে বেশি প্রলয়ংকারী। এ ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে এবং বহু সম্পদ বিনষ্ট হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় উভয়ই জানমালের ব্যাপক ক্ষতিসাধন করলেও বন্যার প্রভাব অনেক বেশি এবং অধিকতর ক্ষতিকর।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুর্যোগের সংজ্ঞা দাও।

দুর্যোগের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.খরার ২টি প্রভাব লেখ।

খরার ২টি প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।