দুর্যোগের সংজ্ঞা দাও।
উত্তর: দুর্যোগ হচ্ছে এরূপ একটি ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। এ ক্ষতি সমাজের লোকজন নিজস্ব সম্পদ দ্বারা মোকাবিলা করতে না পারায় বাইরের সাহায্য বা হস্তক্ষেপ কামনা করে। অপরদিকে, বিপর্যয় হচ্ছে কোনো একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা। এটি প্রতিকূলভাবে জীবন ও সম্পদের ওপর আঘাত হেনে পরবর্তীতে দুর্যোগ সৃষ্টি করতে পারে। প্রকৃতপক্ষে বলা যায়, দুর্যোগ বিপর্যয়ের প্রভাবে সংঘটিত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
দুর্যোগের সংজ্ঞা দাও।
উত্তর