দৃশ্যকল্প-২ এ বর্ণিত দুর্যোগগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত প্রাকৃতিক দুর্যোগ দুটি হলো সুনামি ও নদীভাঙন। দৃশ্যপট-২ এ দেখা যায়, সুনামি সংঘটনের সঙ্গে প্রাকৃতিক কারণ ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূআলোড়ন তথা ভূমিকম্প সুনামি সৃষ্টির জন্য দায়ী। কারণ প্লেটগুলো সঞ্চালনের ফলে প্লেট সীমানায় বিশাল জলরাশি সরে গিয়ে বড় ধরনের ঢেউ সৃষ্টি করে। এই বিশাল জলরাশি অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠে ভয়ানক বেগে সমুদ্রপৃষ্ঠের দিকে ধেয়ে আসে এবং একের পর এক উঁচু ঢেউগুলো উপকূল ও পার্শ্ববর্তী এলাকার চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে সুনামির সৃষ্টি হয়। সুনামির আঘাতে বিভিন্ন প্রাণীসহ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। অন্যদিকে নদীভাঙন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে হতে পারে। নদীর প্রবাহপথে তীব্র স্রোত বা গতিপথ পরিবর্তন হলেও নদীভাঙন দেখা যায়। নদীগর্ভে ও তীরে শিলার উপাদান কোমল হলে অথবা রাসায়নিক দ্রব্যের উপস্থিতিতে এ দুর্যোগ সৃষ্টি হতে পারে। নদীবাহিত কঠিন শিলার আঘাতে অথবা নদীগর্ভে ফাটল থাকলেও নদীর তীর ভেঙে পড়ে। বৃক্ষ নিধনের ফলে মাটি আলগা হয়েও নদী ভাঙন দেখা যায়। সাধারণত নদীভাঙনে যে সমস্ত উপাদান ক্ষতির শিকার হয় তা হলো : বসতবাড়ি, খামার, ফসল, চাষযোগ্য জমি, গবাদি পশু, দুর্যোগ আশ্রয়কেন্দ্র, গাছপালা, বৈদ্যুতিক টাওয়ার, সেচ প্রকল্প, পারিবারিক সম্পদ, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। কারণ ভাঙন কবলিত জমি কখনই পুনরুদ্ধার করা যায় না। ফলশ্রুতিতে ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে। এদের নির্দিষ্ট কোনো কাজের সুযোগ থাকে না। সে সাথে তারা সামাজিক মর্যাদাও হারায়। নদীভাঙনের শিকার হয়ে তারা শহর ও নগরের ভাসমান মানুষে পরিণত হয়। সুনামি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এখনও মানুষের আয়ত্তের বাইরে। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন ও পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অন্যদিকে নদীভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করা যায়। আবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার ভিত্তিতে নদীতে জেগে ওঠা চর বরাদ্দ দেওয়া যেতে পারে। এছাড়া নদীর ভাঙন শুরু হলে উপদ্রুত এলাকা থেকে যথাসম্ভব মানুষ ও সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যেতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত দুর্যোগগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে গ্রহণয…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর