শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিকর? তোমার মতামতের উপর যুক্তি দেখাও।

উত্তর: দৃশ্যকল্প-১ এর প্রাকৃতিক দুর্যোগ দুটি যথাক্রমে বন্যা ও খরা। এ দুটি বিপর্যয়ের মধ্যে অর্থাৎ খরা ও বন্যার মধ্যে বন্যা সবচেয়ে ক্ষতিকর বলে আমি মনে করি। বাংলাদেশে প্রতিবছরই বর্ষায় উজান থেকে আসা অতিরিক্ত পানির ফলে বন্যার সৃষ্টি হয়। বন্যার ফলে কোনো এলাকা প্লাবিত হলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয়। মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। মানুষে ভিটে-মাটি ছাড়া হয়। যেমন- উদ্দীপকে মনিরদের ক্ষেত্রে দেখা যায়। এতে করে পশু-পাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়। ২০০০ সালের বন্যায় দেশের ১৬টি জেলার ১.৮৪ লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এ ক্ষতির পরিমাণ ৫.২৮ লক্ষ মেট্রিক টন। এক কথায় আমরা বলতে পারি বন্যার ফলে বাংলাদেশ প্রতি বছর অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ বাংলাদেশ তথা এ ঢালু সমভূমির দেশে বিভিন্ন শতাব্দীতে বন্যা হয়েছে। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পক্ষান্তরে বাংলাদেশে পঞ্চাশের দশকের পর বড় ধরনের কোনো খরা হয়নি। উপরন্তু খরা মানুষকে সহায়সম্বলহীন ভিটে-মাটি ছাড়া করে ভাসমান মানুষে পরিণত করে না। ফলে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে না। আবার পূর্ব থেকে সার্বিক প্রস্তুতি নিলে খরা মোকাবিলা করাও সহজ। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দুটি বিপর্যয়ের মধ্যে বন্যা বেশি ক্ষতিকর।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি ক্ষ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আষাঢ় এর শেষ সপ্তাহ। মনির সকালবেলা বাড়ি থেকে বের হয়ে দেখল তার এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ পানিতে তলিয়ে গেছে। চারিদিকে থৈ থৈ পানি। সারাদিন অঝোরে বৃষ্টি পড়ছে। এমনকি মনিরের বাড়িতেও পানি উঠেছে। তাই তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কিন্তু অন্য একটি মৌসুমে মাঠ-ঘাট শুকিয়ে যায়। পানির অভাবে ফসল বিনষ্ট হয়। দৃশ্যকল্প-২: সেলিম ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। হঠাৎ সে একটি ঝাঁকুনি অনুভব করল। সে দেখতে পেল তাদের দেয়াল ঘড়িটা নড়ছে।

Chittagong · 2019

উত্তর

দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।

উত্তর

বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও উর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ ও চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বাংলাদেশের দক্ষিণে ফানেলাকার আকৃতির কারণে এ দেশে অধিকাংশ ঘূর্ণিঝড় সংঘটিত হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ ভূমিকম্প দুর্যোগ। ভূমিকম্প একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ। ভূপৃষ্ঠের ক্ষণস্থায়ী (কয়েক সেকেন্ড বা মিনিট) কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। সমতলের পরিবর্তন, নদীর গতি পরিবর্তন, হিমানী সম্প্রপাত ও ভূপাত ঘটে। ভাঁজের সৃষ্টি, ভূমির উত্থান পতন এবং হ্রদের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও দালানকোঠা ধ্বংসের ফলে বহু মানুষের প্রাণহানি ও ধন-সম্পদের ক্ষতি হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এর প্রাকৃতিক দুর্যোগ দুটি যথাক্রমে বন্যা ও খরা। এ দুটি বিপর্যয়ের মধ্যে অর্থাৎ খরা ও বন্যার মধ্যে বন্যা সবচেয়ে ক্ষতিকর বলে আমি মনে করি। বাংলাদেশে প্রতিবছরই বর্ষায় উজান থেকে আসা অতিরিক্ত পানির ফলে বন্যার সৃষ্টি হয়। বন্যার ফলে কোনো এলাকা প্লাবিত হলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয়। মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। মানুষে ভিটে-মাটি ছাড়া হয়। যেমন- উদ্দীপকে মনিরদের ক্ষেত্রে দেখা যায়। এতে করে পশু-পাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়। ২০০০ সালের বন্যায় দেশের ১৬টি জেলার ১.৮৪ লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এ ক্ষতির পরিমাণ ৫.২৮ লক্ষ মেট্রিক টন। এক কথায় আমরা বলতে পারি বন্যার ফলে বাংলাদেশ প্রতি বছর অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ বাংলাদেশ তথা এ ঢালু সমভূমির দেশে বিভিন্ন শতাব্দীতে বন্যা হয়েছে। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পক্ষান্তরে বাংলাদেশে পঞ্চাশের দশকের পর বড় ধরনের কোনো খরা হয়নি। উপরন্তু খরা মানুষকে সহায়সম্বলহীন ভিটে-মাটি ছাড়া করে ভাসমান মানুষে পরিণত করে না। ফলে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে না। আবার পূর্ব থেকে সার্বিক প্রস্তুতি নিলে খরা মোকাবিলা করাও সহজ। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দুটি বিপর্যয়ের মধ্যে বন্যা বেশি ক্ষতিকর।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুর্যোগের সংজ্ঞা দাও।

দুর্যোগের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.খরার ২টি প্রভাব লেখ।

খরার ২টি প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।