দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উদ্দীপকের দুটি পদক্ষেপের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: কোনো স্থানে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়াদান ও পুনরুদ্ধার পদক্ষেপটি দ্রুত নিতে হয়। এর মধ্যে সাড়াদান কার্যক্রমটি জীবন ও সম্পদ রক্ষায় অতীব গুরুত্বপূর্ণ। সাড়াদান: দুর্যোগ সংঘটনের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে। পুনরুদ্ধার: দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়। সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আর্ন্তজাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহযোগিতায় পুনর্নিমাণের মাধ্যমে তা দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হবে। উপরোক্ত দুর্যোগ ব্যবস্থাপনার দুটি পদক্ষেপের মধ্যে দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি হ্রাসে সাথে সাথেই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। এজন্য দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সাড়াদান পদক্ষেপটি অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উদ্দীপকের দুটি পদক্ষেপের মধ্যে …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর