উক্ত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: উক্ত দুর্যোগটি হচ্ছে ঘূর্ণিঝড়। এটি ঊর্ধ্বমুখী ও কেন্দ্রমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের তিনটি উপাদান যথা- সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। সাড়াদান: ঘূর্ণিঝড় সংঘটনের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে। পুনরুদ্ধার: ঘূর্ণিঝড়ে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহযোগিতায় পুনর্নিমাণের মাধ্যমে তা দুর্যোগপূর্ব অবস্থার ফিরিয়ে আনতে হবে। উন্নয়ন: ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পুনরুদ্ধার কাজ সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন কাজে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের দিকে লক্ষ রেখে এ উন্নয়ন কাজ চালাতে হবে। সুতরাং আমি মনে করি, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার শেষ তিনটি উপাদান নিয়ে কাজ করতে হবে। এতে সফল হলে ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক সফলতা আসবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
উক্ত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে প…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর