জাসিয়ার জানা প্রাকৃতিক দুর্যোগদুটির মধ্যে কোনটি সম্পদের বেশি ক্ষতি সাধন করে? মতামত দাও।
উত্তর: জাসিয়ার জানা প্রাকৃতিক দুর্যোগ দুটি যথাক্রমে ঘূর্ণিঝড় ও খরা। কোনো স্থানে খরা দেখা দেওয়ার অর্থ হলো স্থানটি বৃষ্টিহীন হয়ে পড়েছে। এ সময় মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে রুক্ষরূপ ধারণ করে। এ সময় ফসলের উৎপাদন কমে যাওয়া ছাড়াও খাদ্যদ্রব্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খরা উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দিতে পারে, অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যেতে পারে। প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষতি ও পরিবেশিক সমস্যা এ দুই ক্ষেত্রে প্রভাব পড়ে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক ঘরবাড়ি, স্কুল কলেজ, মসজিদ, মন্দির-প্যাগোডা, হাট-বাজারের স্থায়ী ঘর, গাছপালা প্রভৃতি ভেঙে যায়। এছাড়া উপকূলীয় জলোচ্ছ্বাসের ফলে কাঁচাঘর, রাস্তা, কালভার্ট ভেঙে যায়। ব্যাপক ও মারাত্মক আকারের ঘূর্ণিঝড়ের ফলে গৃহ চাপা, গাছ চাপা বা জলোচ্ছ্বাসের প্রভাবে প্রতিবছর অনেক মানুষ ও পশুর প্রাণহানি হয়। পরিবেশগত সমস্যার মধ্যে খাবার পানির অভাব, সংক্রামক ব্যাধির বিস্তার, খাদ্য সংকট, জ্বালানি সংকট, দারিদ্র্য, অপুষ্টি প্রভৃতি ঘূর্ণিঝড়ের কারণে হয়ে থাকে। এছাড়া উপকূলীয় এলাকা লবণাক্ত হয়ে পড়ে এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। সুতরাং বলা যায়, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর খরা দুর্যোগটি হঠাৎ ক্ষতি না করলেও মানুষকে অসহায় করে দেয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
জাসিয়ার জানা প্রাকৃতিক দুর্যোগদুটির মধ্যে কোনটি সম্পদের বেশি ক্ষতি …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর