উদ্দীপকে উল্লিখিত জেলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জেলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণ বন্যা। বন্যা প্রধানত দুটি কারণে হতে পারে। যথা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ : বন্যা সংঘটিত হওয়ার প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, মৌসুমি জলবায়ুর প্রভাব, মূল নদীর গভীরতা কমে আসা, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত হওয়া, হিমালয়ের বরফগলা পানিরপ্রবাহ, বঙ্গোপসাগরে তীব্র জোয়ার-ভাটা, ভূমিকম্প ইত্যাদি। মানবসৃষ্ট কারণ : বন্যা সংঘটিত হওয়ার মানবসৃষ্ট কারণগুলো হলো- নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ নিধন, গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ, অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব ও অপরিকল্পিত নগরায়ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জেলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর