দৃশ্যকল্প-২ এ দুলাল ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগে তাতে আর কী কী ক্ষতি হতে পারে বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ দুলাল ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগে তা হলো নদীভাঙন। নদীভাঙনের ফলে যে ধরনের ক্ষতি হতে পারে তা বিশ্লেষণ করা হলো- নদীভাঙনের ফলে কৃষি জমি, স্কুল-কলেজ, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা উপকূলীয় জনজীবনে বিপর্যয় নিয়ে আসে। প্রতিবছর হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে। চরম দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তাহীনতার সম্মুখীন হয় এবং আর্থিক ক্ষতির পরিমাণ প্রতি বছর কোটি কোটি টাকা ছাড়িয়ে যায়। আবাদি জমি ও ফসল নদীতে বিলীন হয়ে যায়, যা দেশের খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তাঘাট ভেঙে পড়ে। তাছাড়া নদীভাঙন কবলিত এলাকার মানুষজন আয় উপার্জন হারিয়ে চরম দারিদ্র্যের কবলে পড়ে। গবেষণায় দেখা গেছে, প্রতি বছর প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ হেক্টর জমি নদী ভাঙনে হারিয়ে যায়, যা মানুষের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ দুলাল ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগে তাতে আর…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর