উক্ত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সাময়িক প্রাকৃতিক দুর্যোগটি হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের' ক্ষতিকর প্রভাব নিম্নে বর্ণিত হলো- ১. ঘূর্ণিঝড়ের প্রচণ্ড বাতাসে উপকূলীয় অঞ্চলের যেসব ঘরবাড়ি রয়েছে তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়ে আবাসস্থলকে ধ্বংস করে। ২. ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে যেসর গাছপালা রয়েছে তা ধ্বংস হয়। সুন্দরবনের অনেক গাছ উপড়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার গাছপালা ধ্বংস হয়। ৩. ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের বহু মানুষ মারা যায়। যেমন ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে প্রায় ৩,৪৪৭ জন এবং ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে প্রায় ৩৩০ জন লোক মারা যায়। ৪. ঘূর্ণিঝড়ের কারণে গবাদি পশুর আবাসস্থল ধ্বংস হয়ে লক্ষ লক্ষ পশু মারা যায়। সুতরাং ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এর ক্ষয়ক্ষতির দিকে তাকালে বোঝা যায় এটি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
উক্ত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর