বন্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। বন্যা প্রধানত প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। উজানে প্রচুর বৃষ্টি, ভৌগোলিক অবস্থান, মৌসুমি জলবায়ুর প্রভাব, মূল নদীর গভীরতা কম, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, হিমালয়ের বরফগলা পানি প্রবাহ, বঙ্গোপসাগরের তীব্র জোয়ারভাটা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক কারণ। অপরদিকে, নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন, গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ, অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব এবং অপরিকল্পিত নগরায়ণ প্রভৃতি মানবসৃষ্ট কারণে বন্যা হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
বন্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর