খরার প্রভাব উল্লেখ কর।
উত্তর: দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়; খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়; উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়; প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে; পরিবেশ রুক্ষ হয়ে ওঠে; অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়; বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন ঘটায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
খরার প্রভাব উল্লেখ কর।
উত্তর