বাংলাদেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। এর দক্ষিণে ভারত মহাসাগরের একটি অংশ বঙ্গোপসাগর রয়েছে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য প্রধান ভূমিকা হিসেবে কাজ করে। এছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরে ঘন ঘন গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, যা বারবার প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
বাংলাদেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর