তুলি ও মলির গ্রামে ঘটা দুর্যোগ দুটির মধ্যে কোনটি অধিক ক্ষয়ক্ষতি করে? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তুলি ও মালর গ্রাম দুটিতে যে দুটি দুর্যোগ হয় তা হলো যথাক্রমে খরা ও বন্যা। উক্ত দুটি দুর্যোগই কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। বৈশ্বিক জলবায়ু গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় দীর্ঘমেয়াদি ও সামগ্রিক ভাবে খরা অধিক ক্ষয়ক্ষতি সাধন করে থাকে। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- খরা দীর্ঘ সময় ধরে মাটির আর্দ্রতা ও ভূগর্ভস্থ পানির স্তর কমিয়ে দেয়। ফলে ফসল ধীরে ধীরে শুকিয়ে যায়, যাকে নীরব ঘাতক বলে। অপরদিকে বন্যা সাধারণত নির্দিষ্ট নদী অববাহিকা বা প্লাবন ভূমিতে সীমাবদ্ধ থাকে। কিন্তু খরা বিশাল ভৌগোলিক অঞ্চল বা পুরো দেশজুড়ে আঘাত হানতে পারে, যার ফলে জাতীয় পর্যায়ে খাদ্য। উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। সুতরাং বলা যায়, স্থায়ি ভাবে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি দৃশ্যমান এবং তাৎক্ষণিক। তবে সামগ্রিক অর্থনীতি, বার্ষিক মোট উৎপাদন হ্রাস এবং মাটি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব বিবেচনা করলে খরা তুলনামূলকভাবে অধিক এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
তুলি ও মলির গ্রামে ঘটা দুর্যোগ দুটির মধ্যে কোনটি অধিক ক্ষয়ক্ষতি করে…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর