ভূমিকম্প প্রবণতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: প্রাকৃতিক ও মনুষ্য-সৃষ্ট কারণেই ভূমিকম্প হয়ে থাকে। মহাদেশীয় প্লেট ও মহাসাগরীয় প্লেটে সংঘর্ষ হওয়ার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। অন্যদিকে, জলবায়ুর পরিবর্তনে বরফ গলে যাচ্ছে । ফলে পাহাড় অঞ্চলের মাটি ক্ষয়ীভূত হয়ে বিশাল স্তূপ আকারে নিচের দিকে পতিত হয়ে ভূমিকম্প প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া খনিজ পদার্থ অত্যধিক উত্তোলন করার ফলে ভূমিতে চ্যুতিতে বা ফাটল দেখা যায় তখন সে অঞ্চলে প্রচণ্ড রকম ভূমিধসের ফলে ভূমিকম্প অনুভূত হয়। সুতরাং উল্লিখিত কারণে ভূমিকল্প প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
ভূমিকম্প প্রবণতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো।
উত্তর