উক্ত গ্রামবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: য উদ্দীপকে শিমুলতলী গ্রামে বন্যা হওয়ায় গ্রামবাসীরা উঁচু রাস্তাটিতে আশ্রয় নিয়েছে। এমতাবস্থায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তার মতামত উপস্থাপন করা হলো- মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে দেখতে হবে কোন এলাকার বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে। যাদের ক্ষতির পরিমাণ বেশি তাদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি বা বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে ঢেউটিন, বাঁশ, ইট বা ঘর নির্মাণের আর্থিক অনুদান দেওয়া যেতে পারে। এছাড়া গৃহহীনদের দ্রুত আশ্রয়ন প্রকল্প বা গুচ্ছগ্রামের মাধ্যমে পুনর্বাসন করা যেতে পারে। বাড়ি ফেরার পর যাতে ডায়রিয়া বা চর্মরোগের মতো পানিবাহিত রোগ না ছড়ায় সেজন্য মেডিক্যাল টিম গঠন ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা যেতে পারে। আশ্রয়কেন্দ্র ছাড়ার সময় তাৎক্ষণিক খাবারের সংকট না হয় সেজন্য পরিবারগুলোকে অন্তত কয়েক সপ্তাহের জন্য শুকনো খাবার বা নগদ আর্থিক সহায়তা প্রদান করা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, সবজি, বীজ ও গবাদিপশুর টিকা বিতরণ করা। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হবে বলে মনে করি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
উক্ত গ্রামবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেয়া যেত…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর