সবুর মিয়ার অঞ্চলে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সবুর মিয়ার অঞ্চলে সে দুর্যোগটি পরিলক্ষিত হয় তা হলো 'খরা'। উক্ত দুর্যোগ তথা খরা মোকাবেলায় যে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিম্নে আলোচনা করা হলো: খরা নিয়ন্ত্রণে স্থায়ীভাবে কোন প্রতিকার নেই, তবে কিছু কিছু কার্যক্রম করা ডেতে পারে। যেমন- বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করা যেতে পারে। এর জন্য পুকুর খাল, ডোবা প্রভৃতি খনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। আবার, কৃষিক্ষেত্রে মালাচিং পদ্ধতি প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেকোন উদ্ভিদের নিচের অংশে যেটা মাটির সাথে লেগে থাকে অর্থাৎ উদ্ভিদের গোড়া খর বা শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এতে ভিতরে আর্দ্রতা থাকে। বেশি বেশি গাছ, লাগাতে হবে। এতে করে তাপমাত্রা কমবে এবং আর্দ্রতা বৃদ্ধি পাবে ও বৃষ্টিপাত বেশি সংঘটিত হবে। জমিতে বেশি পরিমাণ রাসায়নিক সারের পরিবতে জৈব সার ব্যবহার করতে হবে। এতে। কৃষি জমিতে আদ্রর্তা বাড়বে। সুতরাং বলা যায় খরা যেমন একদিনে সৃষ্টি হয়নি তেমনি এর প্রতিকারও এত দ্রুত সম্ভব নয়। তথাপি উপরিউক্ত পদক্ষেপ গুলো দীর্ঘমেয়াদি করার মাধ্যমে খরাপ্রবণ এলাকায় খরা কিছুটা লাঘর হবে বলে মনে করি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
সবুর মিয়ার অঞ্চলে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কী কী পদক্ষেপ …
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর