শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি হলো ভূমিকম্প। উক্ত দুর্যোগের কারণ ব্যাখ্যা করা হলো- ভূমিকম্পের মূল কারণ হলো পৃথিবীর অভ্যন্তরে টেকটোনিক প্লেটের নড়াচড়া ও সংঘর্ষ। ভূপৃষ্ঠের নিচে শিলায় জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে সিসমিক তরঙ্গের মাধ্যমে ভূকম্পন সৃষ্টি হয়, যা প্লেটগুলোর সংযোগস্থলে ফাটল বা চ্যুতি তৈরি করে। এছাড়া আগ্নেয়গিরির সক্রিয়তার সময় ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা চলাচলের কারণে ভূমিকম্প অনুভূত হয়। আবার পাহাড়ি এলাকায় বড়ো ধরনের ভূমিধস হলে ভূমিকম্প হতে পারে। সুতরাং বলা যায়, উপরিল্লিখিত কারণ ছাড়াও বড়ো বড়ো বাঁধ নির্মাণ, খনিতে বিস্ফোরণ বা পারমাণবিক পরীক্ষার মাধ্যমেও কৃত্রিম ভূমিকম্প হতে পারে। এ ভূকিম্পের কারণেই একটি ঝাঁকুনি অনুভূত হয়, যার কারণে টেবিলে রাখা পানির গ্লাস, খাবারের প্লেটসহ সবকিছুই কাঁপছিল।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সিফাত ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিল। হঠাৎ একটি ঝাঁকুনিতে টেবিলে রাখা পানির গ্লাস, খাবারের প্লেটসহ সবকিছু কাঁপতে লাগল। দৃশ্যকল্প-২: রানা দেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী। একদিন বিকেলে সে রেডিওতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনতে পেল।

Comilla · 2026

উত্তর

বন্যা হলো স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পানি প্রবাহের কারণে নিম্ন সমতল ভূমি বা লোকালয় তলিয়ে যাওয়া।

উত্তর

সমতল ভূমিতে অধিক মানুষ বসবাস করে। সমতল ভূমিতে উর্বর পলিমাটি থাকে, যা কৃষিকাজের সহায়ক। সমতল এলাকাতে সড়কপথ, রেলপথ ও অবকাঠামো তৈরি করা সহজ। নদী অববাহিকা বা সমতলে সহজেই পানির উৎস পাওয়া যায়। এসব সুবিধার কারণে সমতল এলাকায় অধিক মানুষের বসবাস রয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি হলো ভূমিকম্প। উক্ত দুর্যোগের কারণ ব্যাখ্যা করা হলো- ভূমিকম্পের মূল কারণ হলো পৃথিবীর অভ্যন্তরে টেকটোনিক প্লেটের নড়াচড়া ও সংঘর্ষ। ভূপৃষ্ঠের নিচে শিলায় জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে সিসমিক তরঙ্গের মাধ্যমে ভূকম্পন সৃষ্টি হয়, যা প্লেটগুলোর সংযোগস্থলে ফাটল বা চ্যুতি তৈরি করে। এছাড়া আগ্নেয়গিরির সক্রিয়তার সময় ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা চলাচলের কারণে ভূমিকম্প অনুভূত হয়। আবার পাহাড়ি এলাকায় বড়ো ধরনের ভূমিধস হলে ভূমিকম্প হতে পারে। সুতরাং বলা যায়, উপরিল্লিখিত কারণ ছাড়াও বড়ো বড়ো বাঁধ নির্মাণ, খনিতে বিস্ফোরণ বা পারমাণবিক পরীক্ষার মাধ্যমেও কৃত্রিম ভূমিকম্প হতে পারে। এ ভূকিম্পের কারণেই একটি ঝাঁকুনি অনুভূত হয়, যার কারণে টেবিলে রাখা পানির গ্লাস, খাবারের প্লেটসহ সবকিছুই কাঁপছিল।

উত্তর

দৃশ্যকম্প-২ উল্লিখিত দুর্যোগ তথা ঘূর্ণিঝড় সম্পর্কে বলা হয়েছে। উক্ত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করা হলো- প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশে সংঘটিত সাময়িক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হলো ঘূর্ণিঝড়, যার ভয়াবহতা অবর্ণনীয়। শত চেষ্টা করেও মানুষ এটি এড়িয়ে যেতে পারে না। কিন্তু উত্তম ব্যবস্থাপনার দ্বারা কার্যকরী সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন কার্যাবলির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব। দুর্যোগের পর পরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়। দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বোঝায়। এক্ষেত্রেই সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তার প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পুনরুদ্ধার কাজ সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন কাজে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের দিকে লক্ষ রেখে উন্নয়ন কাজ চালাতে হবে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুর্যোগের সংজ্ঞা দাও।

দুর্যোগের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.খরার ২টি প্রভাব লেখ।

খরার ২টি প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।