দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: দৃশ্যকম্প-২ উল্লিখিত দুর্যোগ তথা ঘূর্ণিঝড় সম্পর্কে বলা হয়েছে। উক্ত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করা হলো- প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশে সংঘটিত সাময়িক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হলো ঘূর্ণিঝড়, যার ভয়াবহতা অবর্ণনীয়। শত চেষ্টা করেও মানুষ এটি এড়িয়ে যেতে পারে না। কিন্তু উত্তম ব্যবস্থাপনার দ্বারা কার্যকরী সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন কার্যাবলির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব। দুর্যোগের পর পরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়। দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বোঝায়। এক্ষেত্রেই সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তার প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পুনরুদ্ধার কাজ সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন কাজে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের দিকে লক্ষ রেখে উন্নয়ন কাজ চালাতে হবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কী কী পদ…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর