শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ এ কী ধরনের দুর্যোগ নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যপট-১ এ আসাদ সাহেবের বসবাসকৃত এলাকায় বন্যাজনিত দুর্যোগ সংঘটিত হয়েছে। বন্যাজনিত দুর্যোগ হলো স্বাভাবিকের তুলনায় অত্যধিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পরিস্থিতি যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ ও স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। নিয়মিত ও আকস্মিক ভারী বৃষ্টি, বরফ গলে যাওয়া বা নদীর পানি উপচে যখন স্বাভাবিক শুকনো ভূমি ? প্লাবিত হয় তখন তাকে বন্যা বলে। এটি যখন মানুষের জীবন, সম্পদ, কৃষি ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তখন তা বন্যা জনিত দুর্যোগে পরিণত হয়। এছাড়া অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, জলাশয় ভরাট, বন উজাড় এবং জলবায়ুজনিত বৈশ্বিক উষ্ণতা যা মানবসৃষ্ট। এর ফলেও বন্যা হতে পারে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল

দৃশ্যপট-১ এ কী ধরনের দুর্যোগ নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যপট-১ : আসাদ সাহেবের বসবাসকৃত এলাকায় কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ায় ঘরের ভিতর পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট এবং ঘরের আসবাবপত্র পানিতে তলিয়ে গেছে। চারদিকে পানি থাকায় জনজীবন বিপর্যস্ত হয়। দৃশ্যপট-২: রকিব হাতিয়ার বাসিন্দা। তারা প্রায়ই কেন্দ্রাভিমুখী ও ঊর্ধ্বমুখী মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগের সম্মুখীন হয়।

Chittagong · 2026

উত্তর

বিপর্যয় হলো এমন একটি আকস্মিক চরম অবস্থা, যা কোনো সমাজ বা সম্প্রদায়ের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক ভাবে এবং দীর্ঘস্থায়িভাবে ক্ষতিগ্রস্ত করে।

উত্তর

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে খরা, তীব্র তাপদাহ, কৃষিতে মারাত্মক বিপর্যয়, খাবার পানির সংকট ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়। খরার এই নেতিবাচক প্রভাব গুলো সরাসরি মানুষের জীবন যাত্রা, অর্থনীতি এবং জীব বৈচিত্র্যের ওপর আঘাত হানে।

উত্তর

দৃশ্যপট-১ এ আসাদ সাহেবের বসবাসকৃত এলাকায় বন্যাজনিত দুর্যোগ সংঘটিত হয়েছে। বন্যাজনিত দুর্যোগ হলো স্বাভাবিকের তুলনায় অত্যধিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পরিস্থিতি যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ ও স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। নিয়মিত ও আকস্মিক ভারী বৃষ্টি, বরফ গলে যাওয়া বা নদীর পানি উপচে যখন স্বাভাবিক শুকনো ভূমি ? প্লাবিত হয় তখন তাকে বন্যা বলে। এটি যখন মানুষের জীবন, সম্পদ, কৃষি ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তখন তা বন্যা জনিত দুর্যোগে পরিণত হয়। এছাড়া অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, জলাশয় ভরাট, বন উজাড় এবং জলবায়ুজনিত বৈশ্বিক উষ্ণতা যা মানবসৃষ্ট। এর ফলেও বন্যা হতে পারে।

উত্তর

দৃশ্যপট-২, এ রাকিবের এলাকায় সংঘটিত দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। দুর্যোগ থেকে রক্ষার একমাত্র উপায় দুর্যোগ সংক্রান্ত সংকেতসমূহের প্রচার। উক্ত উক্তিটি যথার্থ নয় বলে মনে করি। নিচে যুক্তিসহ এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো: ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় পূর্বপ্রস্তুতি, সতর্কতা এবং সময়মতো নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা। প্রচার সংকেত হচ্ছে কেবল সেই বিপদের বার্তা ও তাৎক্ষণিক নির্দেশনা জানানোর একটি মাধ্যম। বিপদ থেকে বাঁচতে সংকেত পাওয়ার পর তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। রেডিও, টেলিভিশন বা মাইকের মাধ্যমে আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রচার সংকেত শোনার সাথে সাথে সতর্ক হতে হবে। এজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশু কে নিরাপদ ও উঁচু সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আবার, ঝড়ের তীব্রতা বাড়ার আগে ঘরের জানালা ও দরজা শক্ত করে বন্ধ করতে হবে। বাইরে উড়ে যেতে পারে এমনসব জিনিস নিরাপদ স্থানে রাখতে হবে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ফার্স্ট এইড বক্স, টর্চলাইট, মোমবাতি, দিয়াশলাই এবং প্রয়োজনীয় নগদ টাকা ও জরুরি কাগজপত্র একটি জলরোধী ব্যাগে গুছিয়ে রাখতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পাওয়ার অংশ হিসেবে প্রচার সংকেতের পাশাপাশি পূর্বপ্রস্তুতি গ্রহণ করা খুবই প্রয়োজন। এ কারণে প্রচার সংকেতই দুর্যোগ রক্ষায় একমাত্র উপায় বলাটা যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

খরার ৪টি প্রভাব উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

বন্যার মানবসৃষ্ট কারণগুলো উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

বাংলাদেশের প্রধান ২টি দুর্যোগের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

প্রাকৃতিক দুর্যোগের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

নদীভাঙন কী? এর কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুর্যোগের সংজ্ঞা দাও।

দুর্যোগের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.খরার ২টি প্রভাব লেখ।

খরার ২টি প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।