তুমি কি মনে করো, রকিবের এলাকায় সংঘটিত দুর্যোগ থেকে রক্ষার একমাত্র উপায় দুর্যোগ সংক্রান্ত সংকেতসমূহ প্রচার-যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২, এ রাকিবের এলাকায় সংঘটিত দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। দুর্যোগ থেকে রক্ষার একমাত্র উপায় দুর্যোগ সংক্রান্ত সংকেতসমূহের প্রচার। উক্ত উক্তিটি যথার্থ নয় বলে মনে করি। নিচে যুক্তিসহ এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো: ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় পূর্বপ্রস্তুতি, সতর্কতা এবং সময়মতো নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা। প্রচার সংকেত হচ্ছে কেবল সেই বিপদের বার্তা ও তাৎক্ষণিক নির্দেশনা জানানোর একটি মাধ্যম। বিপদ থেকে বাঁচতে সংকেত পাওয়ার পর তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। রেডিও, টেলিভিশন বা মাইকের মাধ্যমে আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রচার সংকেত শোনার সাথে সাথে সতর্ক হতে হবে। এজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ ও গবাদিপশু কে নিরাপদ ও উঁচু সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আবার, ঝড়ের তীব্রতা বাড়ার আগে ঘরের জানালা ও দরজা শক্ত করে বন্ধ করতে হবে। বাইরে উড়ে যেতে পারে এমনসব জিনিস নিরাপদ স্থানে রাখতে হবে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ফার্স্ট এইড বক্স, টর্চলাইট, মোমবাতি, দিয়াশলাই এবং প্রয়োজনীয় নগদ টাকা ও জরুরি কাগজপত্র একটি জলরোধী ব্যাগে গুছিয়ে রাখতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পাওয়ার অংশ হিসেবে প্রচার সংকেতের পাশাপাশি পূর্বপ্রস্তুতি গ্রহণ করা খুবই প্রয়োজন। এ কারণে প্রচার সংকেতই দুর্যোগ রক্ষায় একমাত্র উপায় বলাটা যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
তুমি কি মনে করো, রকিবের এলাকায় সংঘটিত দুর্যোগ থেকে রক্ষার একমাত্র উ…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর