নাজমুল ও সুমনার গ্রামে ঘটা দুর্যোগ দুটির ক্ষয়ক্ষতি হ্রাসে কী সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা যায়? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ নাজমুল ও সুমনার গ্রামে ঘটে যাওয়া দুর্যোগটি হলো যথাক্রমে 'খরা' ও 'বন্যা'। উক্ত দুর্যোগ দুটির ক্ষয়ক্ষতি হ্রাসে যে ধরনের সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বর্ণনা করা হলো: বন্যার ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ হিসেবে যে ধরনের কাজ প্রয়োজন তা হলো- বন্যা আসার অন্তত কয়েকদিন আগে পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি কমানো যায়। জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। মজবুত বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন করা যেতে পারে। এছাড়া ঘরবাড়ি গুলো উঁচুতে বানানো উচিত যাতে সহজে পানি না উঠে। সর্বোপরি নদীর তীরে ও জলভূমিতে গাছপালা লাগালে মাটির ক্ষয়রোধ হয় এবং বন্যার প্রবল স্রোত বাধাগ্রস্ত হয়ে ক্ষয়ক্ষতির মাত্রা কমে। অপরদিকে, খরা ক্ষয়ক্ষতি হ্রাসে পদক্ষেপ গুলো হলো: বৃষ্টির পানি ধরে রাখার জন্য খাল, পুকুর ও জলাধার খনন করতে হয়, যা খরার মৌসুমে সেচ ও গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়। মাটির আর্দ্রতা মালচিং পদ্ধতিতে চাষ। অর্থাৎ গাছের গোড়া শুকনো পাতা বা খড় দিয়ে ঢেকে রাখা। এতে আর্দ্রতা ধরে রাখে। খরা সহনশীল জাতের ফসল চাষ করতে হবে। খরা শুরু হওয়ার আগেই পানির অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সুতরাং উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির ভয়াবহতা অনেকটাই হ্রাস পাবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
নাজমুল ও সুমনার গ্রামে ঘটা দুর্যোগ দুটির ক্ষয়ক্ষতি হ্রাসে কী সচেতনত…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর