শেফালীদের গ্রামে ঘটা দুর্যোগটি কী কী প্রাকৃতিক কারণে ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ শেফালীদের গ্রামটি যে প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয় তা হলো বন্যা। বন্যার প্রাকৃতিক কারণ গুলোর অন্যতম হলো অতিবর্ষণ, নদ-নদীর পলিমাটি, নদীর গতিপথের পরিবর্তন ও ভূমিকম্প। অতিবর্ষণের কারণে নদী ও জলাশয় গুলোর ধারণ ক্ষমতা কমে পানি উপচে পড়ে। ফলে প্লাবন সংঘটিত হয়। বাংলাদেশের মতো দেশগুলো নদীমাতৃক এবং নিচু সমতল ভূমি হওয়ায় বন্যার ঝুঁকি বেশি থাকে। এছাড়া নদীগুলো পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে যায় এবং' অল্প বৃষ্টিতেই পানি উপচে পড়ে। নদীর গতিপথের কারণেও অনেক সময় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে বন্যা দেখা দেয়। সুতরাং বলা যায়, উপরিল্লিখিত প্রাকৃতিক কারণে বন্যার সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
শেফালীদের গ্রামে ঘটা দুর্যোগটি কী কী প্রাকৃতিক কারণে ঘটে? ব্যাখ্যা …
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর