আজিমদ্দির গ্রামে ঘটা দুর্যোগ দুটির কোনটি অধিক ক্ষতিকর প্রভাব রাখে বলে তুমি মনে করো? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আজিমদ্দির গ্রামে ঘটে যাওয়া প্রথম দুর্যোগটি হলো খরা এবং অন্যটি হলো নদী ভাঙন। উক্ত দুটি দুর্যোগের মধ্যে নদী ভাঙন অধিকতর ক্ষতিকর। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- নদীভাঙনে জমি, ঘরবাড়ি, গাছপালা সরাসরি নদীতে বিলীন হয়ে যায়, যা আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব হয় না। প্রতিবছর নদী ভাঙনের ফলে প্রায় ১ লক্ষ মানুষ গৃহহীন হয়, যা তাদের চিরতরে ভূমিহীন করে দিতে পারে। এটি স্থানীয় মানুষের পেশা, শিক্ষা ও জীবনযাত্রা দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে এবং প্রতিবছর বিপুল পরিমাণ কৃষিজমি নষ্ট করে। অপরদিকে, খরা একটি বিস্তৃত এলাকা জুড়ে ফসলের ক্ষতি করে, তবে এটি সাধারণত সাময়িক। পানি ফিরে আসলে পরিবেশ আবার স্বাভাবিক হতে পারে। সুতরাং উপরিল্লিখিত দুটি দুর্যোগের তুলনা করলে দেখা যায়, খরায় খাদ্য সংকট ও পানির অভাব দেখা দেয় কিন্তু নদী ভাঙনের মতো মানুষের বসতভিটা ও জমি চিরতরে গিলে ফেলে না। তাই নদী ভাঙন অধিকতর ক্ষতিকর।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৪ : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ · সৃজনশীল
আজিমদ্দির গ্রামে ঘটা দুর্যোগ দুটির কোনটি অধিক ক্ষতিকর প্রভাব রাখে ব…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর