আমরা আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করতে পারি- i. নদীর তলদেশ ভরাট করে ii. নদীর পাড় দখলমুক্ত করে iii. পাহাড়ে মাটিকাটা বন্ধ করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উন্নয়ন কার্যক্রম করতে হবে পরিবেশকে ঠিক রেখে। এ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। এর জন্য প্রয়োজন কিছু কার্যকর পদক্ষেপ। নদীর পাড় দখলমুক্তকরণ, সতর্কতার সাথে পানি, মাটি ও বাতাস ব্যবহার, পাহাড়ের মাটি কাটা বন্ধকরণ, নদীর তলদেশ বার বার খনন করা, অধিক পরিমাণে বৃক্ষরোপণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশের ভারসাম্য কিছুটা হলেও রক্ষা পাবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · MCQ