মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা লেখ।
উত্তর: পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান করাই মানব ভূগোল। মানব ভূগোলের আওতাভুক্ত বিষয়গুলো হলো অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি। মানুষ সামাজিক জীব। একেক অঞ্চলের সমাজব্যবস্থা একেক রকম। তাই একেক সমাজব্যবস্থার প্রেক্ষিতে মানুষের জীবন নির্বাহের ধরন, তার অর্থনৈতিক ও সামাজিক কার্যাবলি, আচার-আচরণ প্রভৃতি কার্যকারণ অনুসন্ধান করাই মানব ভূগোলের কাজ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা লেখ।
উত্তর