প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, পশুপাখি, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী নিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান, রীতি-নীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তা হলো সামাজিক পরিবেশ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর