পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। পরিবেশের উপাদান দুই প্রকার যেমন- জড় উপাদান ও জীব উপাদান। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব উপাদান। আর মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। জীব উপাদানগুলোর বেঁচে থাকা, বেড়ে ওঠার জন্য জড় উপাদানগুলোর প্রয়োজন।' জড় উপাদান ব্যতীত জীব উপাদানের অস্তিত্ব কল্পনা করা যায় না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর