ব্যক্তি ও জাতীয় জীবনে ভূগোল পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তি ও জাতীয় জীবনে ভূগোল পাঠের গুরুত্ব ব্যাপক। এটি কেবল পৃথিবীর মানচিত্র সম্পর্কে ধারণা দেয় না, বরং সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ গঠনেও সহায়তা করে। পৃথিবীর যেকোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি। এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য জানা যায়। পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায়। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতির জন্য ভূগোল পাঠ আবশ্যক। প্রাকৃতিক সম্পদ কোথায়, কী পরিমাণ আছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূগোল পাঠ সহায়ক ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও প্রভাব জানতে ভূগোলের জ্ঞান অপরিহার্য ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ব্যক্তি ও জাতীয় জীবনে ভূগোল পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর