ভূগোলের পরিধি কীভাবে বিস্তৃতি লাভ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উনবিংশ শতাব্দীতে ভূগোলের পরিধি মূলত পৃথিবী ও এর ভৌত বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে বিজ্ঞান, প্রযুক্তি ও মানুষের জীবনযাত্রার ক্রমবিকাশের ফলে ভূগোলের পরিধি বিকাশ লাভকরেছে। জিপিএস, জিআইএস সিস্টেম চালু হওয়ায় মানুষ সহজেই দ্রুত সময়ের মধ্যে মহাকাশ থেকে ছবি তুলে পৃথিবীর যেকোনো স্থানের তথ্য জানিয়ে দিচ্ছে। কোন স্থানে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তা উপগ্রহের সাহায্যে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। সমুদ্রের তলদেশ বায়ুমণ্ডল এবং ভূ-অভ্যন্তরের অনেক গভীরের খবরাখবর নিমেষেই সংগ্রহ করে ভূগোলের পরিধিকে আরও সমৃদ্ধ করেছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ভূগোলের পরিধি কীভাবে বিস্তৃতি লাভ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর