দৃশ্যকল্প-২ মানবজীবনে কী প্রভাব ফেলছে তা বিশ্লেষণ কর।
উত্তর: মানবজীবনে দৃশ্যকল্প-২ এর উপাদানগুলো যথেষ্ট প্রভাব ফেলে। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। এ পরিবেশে যেমন ভূমি, জীব ও মৃত্তিকার প্রয়োজন রয়েছে; তেমনি রাজনৈতিক অবস্থান, জনসংখ্যা এবং নগর মানবজীবনকে প্রভাবিত করে থাকে। মানবজীবনে প্রাকৃতিক ভূগোলের পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবজীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে ভূমিরূপ, প্রাণী এবং মৃত্তিকা দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তদ্রূপ মানব ভূগোলে রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয়, জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব, নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়। তাই বলা যায়, মানবজীবনে দৃশ্যকল্প-২ এর উপাদানগুলো যথেষ্ট প্রভাব ফেলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ মানবজীবনে কী প্রভাব ফেলছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর