কলাম-A উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: কলাম-A উপাদানগুলো মানব ভূগোলের আওতাভুক্ত অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের বিকাশ, বিস্তার ও স্থানিক বণ্টন নিয়ে আলোচনা করে অর্থনৈতিক ভূগোল। এটি প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক ত্রিয়াকলাপের পারস্পরিক সম্পর্কের বিচার-বিশ্লেষণ করে। সহজে বলা যায়, কোথায় কী উৎপন্ন হচ্ছে, কেন হচ্ছে এবং কীভাবে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তা জানাই অর্থনৈতিক ভূগোলের মূল বিষয়। উদাহরণ হিসেবে বলা যায়- কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা-বাণিজ্য পরিচালনা প্রভৃতি অর্থনৈতিক কাজগুলো মানুষ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পরিচালনা করছে যা উদ্দীপকের উপাদানগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। এসব কিছুই অর্থনৈতিক ভূগোল বিশদভাবে বর্ণনা করে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
কলাম-A উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর