দৃশ্যকল্প-২ এর জলরাশির সম্পদ সমূহ চিহ্নিত পূর্বক তা বাংলাদেশের জাতীয় আয়ে কীরূপ ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগর দেখতে পেল। উক্ত বঙ্গোপসাগরে যেসব সম্পদ রয়েছে তা বাংলাদেশের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে তা বর্ণনা করা হলো- বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি আশির্বাদ। এখানে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ রয়েছে যা সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়। সমুদ্রের জোয়ারভাটার ফলে সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ সহজেই বন্দরে এসে পৌছে। এতে জ্বালানি খরচ কমে আসে। এছাড়া জোয়ারভাটাকে কেন্দ্র করে লবণ চাষ করা হয়। এতে দেশের আয়োডিন ঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে। বঙ্গোপসাগরে অনেক ধরনের খনিজ পদার্থ রয়েছে যা সঠিকভাবে উত্তোলন করা সম্ভব হলে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে। উল্লেখ্য বঙ্গোপসাগর থাকার কারণে কক্সবাজার, পটুয়াখালি জেলাগুলোতে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এর ফলে পর্যটন শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। সমুদ্র থাকার কারণে বিদেশের সাথে জলপথে নিরাপদে পণ্য আনা দেওয়ার ক্ষেত্রে সহজ হয়েছে। এতে বিদেশি বিনিয়োগ কারীরা জলপথে উন্নত ধরনের যোগাযোগ সুবিধা থাকায় এদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। সর্বোপরি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিরমূলে রয়েছে দক্ষিণাঞ্চলের আশির্বাদ বঙ্গোপসাগর।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর জলরাশির সম্পদ সমূহ চিহ্নিত পূর্বক তা বাংলাদেশের জাতী…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর